মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই সন্তানের জননীকে ধর্ষণ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২১৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই সন্তানের জননীকে ধর্ষণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে অভিযুক্ত করে আজ শনিবার পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারীর বড় ভাই।

অভিযুক্তরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার আউলিয়াপাড়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে শরীফ (৩২) ও পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নজরুল (৪০)।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর বড় ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু নজরুল ইসলাম। অপরদিকে নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু শরীফ। নারীর বড় ভাইয়ের সঙ্গে নজরুল ইসলামের বন্ধুত্ব থাকার কারণে শরীফকে সঙ্গে নিয়ে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতো তারা। এ সুযোগে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শরীফ। তাঁকে এ কাজে সহযোগিতা করে বন্ধু নজরুল। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে একাধিকবার ধর্ষণ করে শরীফ। মাস খানেক পর বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করবে বলে কালক্ষেপন করতে থাকে শরীফ। গত ২৪জুন বৃহস্পতিবার রাত ৮টার দিকে শরীফ ওই নারীর সাথে দেখা করতে তার বাড়িতে যায়। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীর বড় ভাই শরীফকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। পরে বোনের কাছ থেকে বিস্তারিত জেনে আজ শনিবার সকালে দুইজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com