করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কঠোর বিধিনিষেধের সর্বাত্মক লকডাউনের প্রথম দিনেই কিছুটা ঢিলেঢালা পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
.
যদিও লকডাউন কার্যকর করতে সড়কে সেনা সদস্যদের পাশাপাশি র্যাব ও পুলিশ বাহিনী দায়িত্ব পালন করছে। এ ছাড়াও নির্বাহি ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব সত্ত্বেও বিভিন্ন অজুহাতে মানুষকে রাস্তায় চলাচল করতে দেখা গেছে। সেই সাথে সংখ্যায় কম হলেও রিকশা, মটর সাইকেলসহ বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করছে।

এ ছাড়া কাঁচা বাজারগুলিতেও ক্রেতা-বিক্রেতার সমাগম দেখা গেছে। সেখানে সামাজিক দূরত্ব মেনে চলাসহ মানুষকে স্বাস্থ্যবিধি তোয়াক্কা করতে দেখা যায়নি।