সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে রাতের বেলায় অসহায়দের বাড়িতে খাদ্য নিয়ে ইউএনও

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে রাতের অন্ধকারে অসহায়দের বাড়িতে খাদ্য নিয়ে ইউএনও

কঠোর লকডাউনের গতকাল সারাদেশে ছিল প্রথম দিন। কিশোরগঞ্জেও তা কঠোরভাবে পালন করার চেষ্টা করা হয়েছে। সরকার আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে কিশোরগঞ্জ জেলা শহর ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ১৮টি কোর্টে ১৫১ টি মামলায় ৭৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

কিন্তু দিনশেষে আরেকটা ভালো গল্প আছে। করোনা প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে লকডাউন চলাকালীন কোন মানুষ যেন খাদ্যাভাবে কষ্ট না পায় সেটি নিশ্চিত করার জন্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বৃহস্পতিবার (১লা জুলাই) শহরের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন ও তদারকি করেন। এসময় কয়েকজন প্রতিবন্দী অটোরিক্সা চালক নিজেদের পারিবারিক আর্থিক সঙ্কটের কথা জানালে তাৎক্ষণিক তাদের বাড়িতে খাবার সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশনা দিয়েছিলেন সংশ্লিষ্টদের।

 

জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য সন্ধ্যার পর তাদের বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী (চাল, ডাল, তেল ইত্যাদি) পৌঁছে দেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল কাদির মিয়া। এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ আবুল বাশার মৃধা, যশোদল ইউনিয়নের সচিব জনাব মোঃ কুতুবউদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ সাথে ছিলেন।

 

বৃহস্পতিবার (১লা জুলাই) কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড, বড়পুল মোড়, গৌরাঙ্গ বাজার, রথখোলা, বড় বাজার, একরামপুরসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক এবং সাধারণ জনগণকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ প্রদান করেন।
এসময় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে সার্বিক কার্যাবলি/চলাচলে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com