সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

লকডাউনে প্রাইভেট পড়ানোয় জরিমানা গুণলো দুই শিক্ষক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে
লকডাউনে প্রাইভেট পড়ানোয় জরিমানা গুণলো দুই শিক্ষক

নওগাঁর রাণীনগরে চলমান লকডাউনের মধ্যেও সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোর সময় পৃথক অভিযানে দুই শিক্ষকের ৭হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৪ জুলাই) উপজেলা সদর ও ত্রিমোহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পৃথক পৃথক এই জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানান, চলমান লকডাউনের মধ্যেও সরকারের বিধি নিষেধ অমান্য করে ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আওলাদ হোসেন (সমাজ বিজ্ঞান) বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে ওই শিক্ষকের বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিক্ষক আওলাদ হোসেন প্রায় ১৫-২০জন শিক্ষার্থীদের নিয়ে প্রাইভেট পড়াচ্ছিলেন। সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষক আওলাদ হোসেনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে রাণীনগর প্রেস ক্লাব মোড় এলাকায় টিন সেডের একটি কক্ষে রাণীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক পলাশ হোসেন ১৫-২০জন শিক্ষার্থীকে নিয়ে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষক পলাশ হোসেনের ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com