সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে কঠোর লকডাউনে কর্মহীন হওয়া ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৪৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে কঠোর লকডাউনে কর্মহীন হওয়া ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
কিশোরগঞ্জে কঠোর লকডাউনে কর্মহীন হওয়া ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জুলাই) কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর নির্দেশনায় করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/ চলাচলে বিধি-নিষেধ আরোপে কর্মহীন হওয়া ব্যক্তিদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার তেল।
নরসুন্দর, গৃহকর্মী, বিউটি পার্লারের কর্মী, অটোচালক, শ্রমিকসহ অন্যান্য কর্মহীন মানুষের নিকট উক্ত ত্রাণ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোশতাক সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ. আফজাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিজ্ঞ পিপি জনাব শাহ আজিজুল হক, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার কর্মহীন হওয়া, অসহায় মানুষের কাছে পৌছানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com