কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরঢেকি এলাকা হতে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল’সহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
শুক্রবার (০৯ জুলাই) গভীর রাতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন চরঢেকি এলাকা হতে মোঃ সাত্তার (৩৫), পিতাঃ মোঃ দুলাল মিয়া, সাং-চরঢেকি, ইউপি-জাঙ্গালিয়া, থানা-পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জ’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল’সহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।