মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ব্রাজিলের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে
ব্রাজিলের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

দীর্ঘদিনের শিরোপার আক্ষেপ মেটাতে আগামীকাল রোববার ভোরে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬ টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ তা নিয়ে ভক্তদের মনে রয়েছে যথেষ্ট প্রশ্ন। শুরুুর একাদশে কয়েকটি পজিশনে তারকা নিশ্চিত থাকলেও কিছু পজিশনে একের অধিক খেলোয়ার রয়েছে আর্জেন্টিনা স্কোয়াডে।

গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজ খেলবেন নিশ্চিতভাবেই। রক্ষণভাবে নিকোলাস ওটামেন্ডির উপস্থিতিও নিশ্চিত। দলের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরোকে পেতে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে আর্জেন্টিনা। হাঁটুর ইনজুরির কারণে শেষের ম্যাচগুলো খেলতে পারেননি তিনি।

রোমেরো না পারলে তার জায়গা নেবেন জার্মান পেজ্জেল্লা। এছাড়া রক্ষণের অন্য দুইটি পজিশনের জন্য নাহুয়েল মোলিনা ও গনজালো মন্টিয়েল এবং নিকোলাস তালিয়াফিকো ও মার্কস আকুনার মধ্যে হবে লড়াই। এ চারজনের মধ্যে দুজনকে দেখা যাবে চূড়ান্ত একাদশে। মাঝমাঠে শুধুমাত্র জিওভানি লো সেলসো ও লেয়ান্দ্র পারেদেসকে নিয়ে সংশয়। এ দুজনের যেকোনো একজনকে নামানো হবে মাঠে। এছাড়া অন্য দুইটি পজিশনে গুইদো রদ্রিগেজ ও রদ্রিগো ডি পলের থাকা নিশ্চিতই বলা চলে।

আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজের থাকাও নিশ্চিত। তৃতীয় ফরোয়ার্ড হিসেবে অ্যাঞ্জেল ডি মারিয়া নাকি নিকোলাস গনজালেজ- সে বিষয়েই সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের আগে।

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা/গনজালো মন্টিয়েল, জার্মান পেজ্জেল্লা/ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা/নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, জিওভান্নি লো সেলসো/লেয়ান্দ্র পারেদেস, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া/নিকোলাস গনজালেজ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com