মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ফাইনালে ম্যাচ সেরা বোনুচ্চি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১১৯ বার পড়া হয়েছে
ফাইনালে ম্যাচ সেরা বোনুচ্চি

ইতালির ইউরো জয়ের অন্যতম নায়ক বনে গেলেন লিওনার্দো বোনুচ্চি। আর ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইতালির শিরোপা জয়ের এই অভিজ্ঞ তারকাই ফাইনালের ম্যাচ সেরা হলেন।

আজ্জুরিরা শুরুতেই পিছিয়ে যাওয়ার পর ৬৭তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণের জটলা থেকে গোল করেন বোনুচ্চি। ইনসিনিয়ের কর্নারে বল কাছের পোস্টে পড়লে ভেরাত্তি গোলমুখে হেড নেন। শুরুতে সেই হেড ঠেকিয়ে দেন পিকফোর্ড। কিন্তু তাকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন বোনুচ্চি।

সেই সঙ্গে ইউরোর ফাইনালে সবথেকে বেশি বয়সে গোল করার রেকর্ডও গড়েন ইতালিয়ান ডিফেন্ডার ৩৪ বছর ৭১ দিন বয়সে ইউরোয় লড়াইয়ে গোল করার রেকর্ড গড়লেন তিনি। ১৯৭৬ সালে পশ্চিম জার্মানির হয়ে হলজেনবেইন ৩০ বছর বয়সে গোল করেছিলেন।

এদিন টাইব্রেকারেও দারুণ একটি গোল করেছেন বোনুচ্চি। তিনি প্রতিপক্ষের অন্তত ৩৪টি প্রচেষ্ট ফিরিয়ে দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com