সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

মাত্র ২৩ বছর বয়সে চলে গেলেন ইসলামি সংগীত শিল্পী মাহফুজুল আলম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে
মাত্র ২৩ বছর বয়সে চলে গেলেন ইসলামি সংগীত শিল্পী মাহফুজুল আলম

মাহফুজুল আলম ইসলামি সংগীত অঙ্গনের এক পরিচিত নাম। ইসলামি সংগীত নিয়ে কাজ করতেন কলরবে। হঠাৎ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। ২০ জুলাই সকালে জ্বরের মাত্রা বেশি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভক্তরা অনেকেই বলছেন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ২৩ বছর। ২০ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকাহত কলরব শিল্পীগোষ্ঠীসহ অগণিত ইসলামি সংগীত প্রেমিক ও ভক্তরা।

মাহফুজুল আলম কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পী ছাড়াও একজন দক্ষ সাউন্ড ডিজাইনার ছিলেন। কলরবের অসংখ্য নাশিদের সাউন্ড ডিজাইনারের কাজ তার হাতেই হয়েছিল।

তার সুললিত কণ্ঠে ‘প্রথমে আল্লাহ আল্লাহ’, ‘আমি চাই না বাঁচতে তুমি ছাড়া’, ‘আস্তাগফিরুল্লাহ’সহ অসংখ্য নাশিদ বেশ জনপ্রিয়তা লাভ করে। মাত্র ১০ দিন আগে তাঁর নতুন ইসলামিক গজল ক্লান্ত হৃদয় প্রকাশ পায়।

ব্যক্তিজীবনে মাহফুজুল আলম অবিবাহিত ছিলেন। তার এমন মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে আসে। নেটিজেনরা বলছেন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com