মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় অপহৃত স্কুল ছাত্রী দুদিন পর উদ্ধার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অপহৃত স্কুল ছাত্রী দুদিন পর উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করেছে পাশ্ববর্তী এলাকার এক যুবক। এমন অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার রাতে উপজেলার বুরুদিয়া এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

এঘটনায় গতকাল রবিবার দিবাগত রাতে ওই ছাত্রীর বাবা নাজমুল (২১)নামের এক যুবকের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরও ২-৩জনের নামে পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। নাজমুল উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের ইব্রাহীমের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (২৮জুলাই) সকালে ওই ছাত্রী তাঁর নানার বাড়ি এগারোসিন্দুর গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। সকাল ১১টার দিকে তিনি মির্জাপুর-মঠখোলা পাকাসড়কের এগারোসিন্দুর এলাকায় বাইপাসের মোড়ে গিয়ে পৌঁছায়। এসময় নাজমুল তার ২-৩জন বন্ধুর সহযোগীতায় জোরপূর্বক ওই ছাত্রীকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এঘটনায় গত শুক্রবার নাজমুলকে একমাত্র অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর বাবা। এর প্রেক্ষিতে ওইদিন ভোর রাতে ওই ছাত্রীকে উপজেলার বুরুদিয়া এলাকায় নাজমুলের নিজ বাড়ি থেকে উদ্ধার করে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

পাকুন্দিয়া থানার ওসি মো.সারোয়ার জাহান বলেন, ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com