মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বার্সার সঙ্গে বিচ্ছেদে ‘কষ্ট’ পেয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে
বার্সার সঙ্গে বিচ্ছেদে ‘কষ্ট’ পেয়েছেন মেসি

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্কটা তো আর এক-দুই দিনের না। দুই দশকেরও বেশি সময় কাটিয়েছেন ক্লাবটিতে। কেবল সময় কাটানোর ব্যাপারই না, শৈশব থেকে এখানেই বেড়ে উঠেছেন আর্জেন্টাইন এই তারকা।

অবশেষে ২১ বছরের সম্পর্কের ইতি টানতে হচ্ছে। যদিও মেসি চেয়েছিলেন ক্লাবটি থাকতে। কিন্তু অর্থনৈতিক কাঠামোর কারণে তাকে রাখতে পারছে না বার্সা। এই মুহূর্তে তাই অনেকেরই জানতে ইচ্ছে করছে প্রিয় ক্লাব ছাড়তে হবে, এটি নিশ্চিত হওয়ার পর মেসি কেমন আছেন?

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্ত তার ঘনিষ্ঠজনদের সূত্রে জানাচ্ছে, ভালো নেই তিনি। শুরুতে বিস্মিৎ হয়েছিলেন মেসি। ক্লাবের সঙ্গে এতদিন আলোচনার পর এভাবে সব ভেস্তে যাওয়ায় হতাশ তিনি। আগের দিনই আইবিজা থেকে ছুটি কাটিয়ে ফিরেছিলেন। মেসি প্রস্তুত ছিলেন নতুন চুক্তি স্বাক্ষর করতেও।

এবার ক্লাব ছাড়ার জন্য মানসিকভাবেও প্রস্তুত ছিলেন না তিনি। তাই আর বার্সেলোনার জার্সি পরতে পারবেন না, এমন খবরে ভীষণ কষ্ট পেয়েছেন আর্জেন্টাইন তারকা। এখন দেখার বিষয় অন্য ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে কীভাবে আলোচনা এগিয়ে নেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com