কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সাথে পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
পাকুন্দিয়ায় ৪ মাস পর নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন রোজলিন শহীদ চৌধুরী । এর আগে ২৯ জুলাই তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। চাকুরিতে পদোন্নতি হয়ে এই প্রথম রোজলিন ইউএনও হিসেবে পাকুন্দিয়া উপজেলায় যোগদান করেন।
গত ১৯ মার্চ অর্থনীতি সম্পর্ক বিভাগ আগারগাঁওয়ে সহকারী সচিব হিসেবে বদলি হন সাবেক ইউএনও মো. নাহিদ হাসান। সেই থেকে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানকে নিরাপদ খাদ্য অধিদপ্তর ঢাকায় বদলি করা হয়।
নবাগত ইউএনও রোজলিন শহীদ চৌধুরী ৩৩তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকুরি জীবনে প্রবেশ করেন। তিনি ২০১৪ সালে ১০ আগস্ট প্রথমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
এরপর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। এবং তিনি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
সর্বশেষ তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর পৈত্রিক বাড়ি কক্সবাজারে পেকুয়া উপজেলায়।