মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় তিনটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় তিনটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাকুন্দিয়া হইতে মঠখোলা, জামালপুর হইতে চামরাইদ এবং বাহাদিয়া হাই স্কুল হইতে মিরারটেক পর্যন্ত মোট তিনটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া -কটিয়াদি) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এসব নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার(১২ আগস্ট) দুপুরে উপজেলার মঠখোলা বাজারে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ।

যুবলীগ নেতা এনামুল হক রাজীবের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ , বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সহকারি অধ্যাপক আতাউর রহমান সোহেল, এগারসিন্দুর ইউনিয়ন আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, নুরুজ্জামান বাবু, আসাদুজ্জামান ডিলার, ঠিকাদার বাদলুর রহমান, প্রমুখ।

পাকুন্দিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রসস্থকরন ও শক্তিশালীকরন প্রকল্পের আওতায় পাকুন্দিয়া জিসি টু মঠখোলা জিসি ১১ কি.মি রাস্তার পুনর্বাসন কাজ ও বৃহত্তর ময়মনসিংহ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাহাদিয়া থেকে মিরারটেক পর্যন্ত ২.৫ কি.মি. সড়ক পাকাকরন কাজ ও জামালপুর হইতে চামরাইদ পর্যন্ত ১১শ’ মিটার রাস্তার উন্নয়ন কাজ সমাপ্ত হওয়ায় উদ্বোধন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com