কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগ।
আজ সোমবার (১৬আগস্ট) দুপুরে এগারসিন্দুর থানারঘাট বাজারে শোক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবীণ আ’লীগ নেতা ও শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোত্তালিব মাস্টারের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ আগস্ট-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি।
এগারসিন্দুর ইউনিয়ন যুবলীগ নেতা এনামুল হাসান রাজিব’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, নারান্দি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, এগারসিন্দুর ইউনিয়ন আ’লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, এগারসিন্দুর ইউনিয়ন আ’লীগ নেতা নুরুজ্জামান বাবু, সমাজসেক মো. আসাদুজ্জান ডিলার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।