শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সব জরিপ ও সমীক্ষায় আওয়ামী লীগ এগিয়ে : কাদের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৬২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

সব জরিপ ও সমীক্ষায় বিএনপির চেয়ে জনপ্রিয়তায় অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

কাদের বলেন, আমরা ছয় মাস আগেও যেসব জায়গায় পিছিয়ে ছিলাম, এ মুহূর্তে সেই নির্বাচনী এলাকাগুলোতেও এগিয়ে রয়েছি। আমার বিশ্বাস, আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি আওয়ামী লীগই বিজয়ী হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, দুই-তিন দিনের মধ্যে আমাদের দলীয় মনোনয়ন ও এক সপ্তাহের মধ্যে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির কাজ শেষ হবে। আসন ভাগাভাগিতে আমরা আবারও পরিষ্কার করে দিতে চাই-যিনি জয়ী হবেন, কেবল তাকেই মনোনয়ন দেয়া হবে। মনোনয়ন দিয়ে আমরা হারের ঝুঁকি কোনও অবস্থাতেই নেব না।

কাদের আরও বলেন, আমরা প্রতিপক্ষকে দুর্বল ভাবছি না। আওয়ামী লীগ এগিয়ে আছে বলেই বিএনপি নাশকতা করছে।

সব সাম্প্রদায়িক শক্তি এখন ধানের শীষে মিলেছে মন্তব্য করে কাদের বলেন, যারা এতদিন গণতন্ত্রের বেশে ছিল, তারা ছদ্মবেশী। তারা এতদিন মুক্তিযুদ্ধের নানা বুলি ছড়িয়েছিল। তারা মুক্তিযুদ্ধেও ছিল, ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আঁতাত করতে থাকে। তাদের সবার পরিচয় সাম্প্রদায়িক অপশক্তি। এটার বিরুদ্ধেই আমাদের লড়াই।

নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ ব্যবহার করছে বিএনপির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, তারা বেপরোয়া হয়ে গেছে। আসলে জনসমর্থনের যে পারদ তাতে তাদের অবস্থান নিচের দিকে এটা তারা অনুধাবন করতে পেরেছে। তারা হতাশা থেকে বেপরোয়া হয়ে গেছে এবং বেপরোয়া বক্তব্য দিচ্ছে।

লেভেল প্লেয়িং ফিল্ড নাই এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আগুন দিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলবে, ভাংচুর করবে, ২০ জন পুলিশকে আহত করে হাসপাতালে পাঠাবে, এসব অপকর্ম, সন্ত্রাস, সহিংসতার কাজ কি বিনা শাস্তিতে ঢাকা পড়ে যাবে? তফসিল ঘোষণার পর এই দুঃসাহস তারা কীভাবে দেখায়? অপরাধ করলে কি অপরাধীর বিরুদ্ধে মামলা হওয়া অপরাধ? এটা ক্রিমিনাল অফেন্স, অ্যাক্ট অব টেরোরিজম।

কাদের বলেন, পল্টনে পুলিশের ওপর হামলা করে তারা প্রমাণ করেছে, তারা তাদের পুরানো পথ, আগুন সন্ত্রাসের পথ, সেই পথ ধরে এগিয়ে যেতে চায়। কারণ তারা জানে বাংলাদেশের জনগণের সমর্থন তাদের পক্ষে নেই। সেই কারণে তারা সহিংসতার পথ, নাশকতার পথ বেছে নিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "সব জরিপ ও সমীক্ষায় আওয়ামী লীগ এগিয়ে : কাদের"

  1. After all, what a great site and informative posts, I will upload inbound link – bookmark this web site? Regards, Reader.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com