২০২১-২২ অর্থবছরে অভ্যন্তরীণ জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচীর আওতায় কিশোরগঞ্জের জেলার মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল-এর নেতৃত্বে মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) মৎস্য বিভাগের উদ্যোগে কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আওতায় উপজেলার ব্রহ্মপুত্র নদ (মির্জাপুর অংশ) ও বাহাদিয়া বিলে কার্প জাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, ঘনিয়া) ৩৫২ কেজি পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কাউছার মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল। এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ সফিকুর রহমান, ক্ষেত্র সহকারী আকলিমা আক্তার বিউটি ও স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার নদ-নদী, বিলে দেশীয় মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায় পোনামাছ কার্যক্রম গ্রহণ করা হয়।