আজ শনিবার থেকে সপ্তাহে দুই দিন করে শুরু হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস।আগে এসব শ্রেণিতে ক্লাস হয়েছে সপ্তাহে এক দিন করে।
অষ্টম ও নবম শ্রেণির পর প্রাথমিকের জন্য এ সিদ্ধান্ত নিয়ে গত বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন সময়সূচি প্রকাশ করেছে।
পঞ্চম শ্রেণির ক্লাসগুলো হবে মধ্যাহ্নবিরতির পর। আর মধ্যাহ্নবিরতির আগে হবে বাকি শ্রেণির ক্লাস। মধ্যাহ্নবিরতির সময় শ্রেণিকক্ষের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। তবে শিশুশ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক্-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধই থাকছে।
করোনায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।