কিশোরগঞ্জের কটিয়াদীতে বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে ৬নং আচমিতা ইউনিয়নে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, ইউপি সদস্য আমির হামজা হাবিব প্রমূখ।
এ সভায় বিট পুলিশিং সম্পর্কে সবাইকে সম্যক ধারণা প্রদান করা হয়। এছাড়াও মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা এবং পুলিশি কার্যক্রমে সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।