মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়া পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন গতকাল রবিবার মেয়র পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন বর্তমান মেয়র উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকন (স্বতন্ত্র), মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ (আওয়ামী লীগ), উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র এডভোকেট জালাল উদ্দিন (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন (স্বতন্ত্র) ও আতাহার আলী (ইসলামী আন্দোলন)।

নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ১৪৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৩২ জন ও নারী ভোটার ১১ হাজার ৮১২ জন।

নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া ১২-১৪ অক্টোবর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com