মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ ও সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সভা কক্ষে ইউএনও রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রওশন করিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমিন শাহনাজ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ হাসান সুমন, জাংগালিা ইউপি চেয়ারম্যান সরকার শামিম আহমেদ, পাকুন্দিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন মাস্টার মোঃ মজিবুর রহমান, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম শহিদুল আলম প্রমুখ।