শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

অনলাইনে নিরাপত্তা- যেভাবে ঝুঁকির হাত থেকে বাঁচতে পারেন আপনার কম্পিউটার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৭১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ইন্টারনেটে আনাচে কানাচে রয়েছে ক্ষতিকর প্রোগ্রাম যেগুলো আপনার অজান্তে চলে আসতে পারে কম্পিউটারে এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ইন্টারনেটে বিচরণ কিছুটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষকরে আমরা যখন কোনকিছু ডাউনলোড করি তার সাথে ম্যালওয়্যার চলে আসতে পারে।
ঝুঁকি থেকে রক্ষা পেতে আপনি কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। এ ধরনের কিছু পদ্ধতি নিয়ে নিচে আলোচনা করা হলো।
এন্টিভাইরাস প্রথম পদক্ষেপ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এন্টিভাইরাস। আপনি চাইলে এগুলোর ফ্রি ভার্সন চালাতে পারেন। আর কিনে নিতে চাইলে তো কথাই নেই। নিচে কিছু জনপ্রিয় এন্টিভাইরাসের নাম লিংকসহ দেওয়া হলো: নর্টন এন্টিভাইরাস ক্যাস্পারস্কি এন্টিভাইরাস ম্যাকাফে এন্টিভাইরাস এভাস্ট এন্টিভাইরাস বিটডিফেন্ডার এন্টিভাইরা রিভ এন্টিভাইরাস এন্টিম্যালওয়্যার সফটওয়্যার যেভাবে বাছাই করবেন ক্ষতিকর এপ ও সফটওয়্যারের হাত থেকে বাঁচতে অনেক সময় এন্টিভাইরাসই যথেষ্ট নয়। ইন্টারনেটে রয়েছে বিভিন্ন ম্যালওয়্যার। এগুলোকে সনাক্ত করতে আপনার দরকার ভিন্ন ধরনের পন্থা। এগুলোর মধ্যে রয়েছে ম্যালওয়্যারবাইটস এন্টি-ম্যালওয়্যার এবং স্পাইবট সার্চ এন্ড ডেস্ট্রয়। এগুলো ফ্রি ব্যবহার করা যাবে তবে কিছু বিশেষ ফিচার পেতে হলে কিনে নিতে হবে।
আধুনিক ওয়েব ব্রাউজারের কিছু নিরাপত্তা ফিচার অনলাইনের ঝুঁকির বিরুদ্ধে আপনি ওয়েব ব্রাউজারে কিছু ফিচার ব্যবহার করতে পারেন। এগুলো এড-অন হিসেবে আনার ব্রাউজারে সংযুক্ত করে নিতে পারেন।
লিংক পরীক্ষা করার টুল আপনি কোন লিংক থেকে কিছু ডাউনলোড করার আগে যাচাই করে নিতে পারেন লিংকটি নিরাপদ কিনা। এমনই একটি সেবা দিচ্ছে ভাইরাসটোটাল। এছাড়াও এতে আপনি যাচাই করে নিতে পারবের কোন ফাইল নিরাপদ কিনা।
সমস্ত রকমের এন্টিভাইরাস ও অন্যন্য সফটওয়্যার ব্যবহার করার পরও আপনার নিরাপত্তায় ফাঁক থেকে যেতে পারে। এ ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতন থাকা। যে কোন কিছু প্রতিষ্ঠিত ও পরিচিত সাইট থেকে ডাউনলোড করা উচিৎ। ভালোভাবে না জেনে কোন লিংকে ক্লিক করা ঠিক নয়। অনেক সময় হ্যাকাররা এসব লিংকের মাধ্যমে ফাঁদ পেতে রাখে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "অনলাইনে নিরাপত্তা- যেভাবে ঝুঁকির হাত থেকে বাঁচতে পারেন আপনার কম্পিউটার"

  1. Thank you for this beautiful content. I will visit your site more often now and spend a useful time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com