মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী ২২,২৭০০০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে
এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী ২২,২৭০০০

দেশজুড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু আজ রোববার। এ পরীক্ষা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হলেও বৈশ্বিক মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে করোনায় আক্রান্তের হার সহনীয় মাত্রায় পৌঁছানোয় পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার দেড় ঘণ্টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ তিনটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়গুলোর ফলাফল মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।

২০২০ সালের তুলনায় ২০২১ সালে মোট পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। এই বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। মোট শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সারা দেশে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল, এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

অন্যদিকে, ৭১০টি পরীক্ষাকেন্দ্রে মোট ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। ৭৬০টি পরীক্ষাকেন্দ্রে ভকেশনাল পরীক্ষা দিচ্ছে ১ লাখ ২৪ হাজার ২২৮ জন।

২০২০ সালের তুলনায় ২০২১ সালে মোট পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। এই বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬। মোট শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরীক্ষাসংক্রান্ত বিষয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দিয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ঢাকা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৪৩১, রাজশাহী বোর্ডে ৮১ হাজার ২২৪, কুমিল্লা বোর্ডে ৫৪ হাজার ৫৮৩, যশোর বোর্ডে ৩৭ হাজার ৬০১, চট্টগ্রাম বোর্ডে ৩১ হাজার ৫৭, বরিশাল বোর্ডে ২৫ হাজার ১১২, সিলেট বোর্ডে ২১ হাজার ৬২৩, দিনাজপুর বোর্ডে ৭৯ হাজার ৩৬৫ এবং ময়মনসিংহ বোর্ডে ৪১ হাজার ৮৩৫ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

মানবিক বিভাগে ঢাকা বোর্ডে ২ লাখ ৯৫৭, রাজশাহী বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭২৫, কুমিল্লা বোর্ডে ৮৯ হাজার ৩৬১, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ১০৯, চট্টগ্রাম বোর্ডে ৬৫ হাজার ১৫৭, বরিশাল বোর্ডে ৫৯ হাজার ৬৫৬, সিলেট বোর্ডে ৮৯ হাজার ৯৩৩, দিনাজপুর বোর্ডে ১ লাখ ৯ হাজার ৭০৬ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৭ হাজার ৪৮১ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

এবার দেড় ঘণ্টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ তিনটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়গুলোর ফলাফল মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।

এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী ২২,২৭০০০

ব্যবসায় শিক্ষা বিভাগে ঢাকা বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৭১২, রাজশাহী বোর্ডে ১১ হাজার ৬১৯, কুমিল্লা বোর্ডে ৮০ হাজার ৯৩০, যশোর বোর্ডে ২৬ হাজার ৫৭২, চট্টগ্রাম বোর্ডে ৬৪ হাজার ৭১১, বরিশাল বোর্ডে ২০ হাজার ২২২, সিলেট বোর্ডে ৯ হাজার ৫৫৫, দিনাজপুর বোর্ডে ৪ হাজার ৩৭৫ এবং ময়মনসিংহ বোর্ডে ১১ হাজার ৩৮৬ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ৫ লাখ ৬ হাজার ৮৩১ জন, মানবিকে ৯ লাখ ২৪ হাজার ৮৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩ লাখ ৭০ হাজার ৮২ জন।

২০২১ সালের সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নির্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানসংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অনলাইনে বোর্ডে পাঠাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com