বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

কিশোরগঞ্জের ১৫ ইউনিয়নে নৌকা ছাড়াই নির্বাচন!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ১৫ ইউনিয়নে নৌকা ছাড়াই নির্বাচন!

সারা দেশে পঞ্চম ধাপে দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে কিশোরগঞ্জ জেলার ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী থাকছে না।

গত শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড কর্তৃক প্রকাশিত তালিকায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৮টি ও মিঠামইন উপজেলার ৭টিসহ মোট ১৫ ইউনিয়নে নৌকার কোনো প্রার্থীর নাম নেই।

ইউনিয়নগুলো হলো-অষ্টগ্রাম উপজেলার দেওঘর, কাস্তুল, অষ্টগ্রাম সদর, বাঙ্গালপাড়া, কলমা, খয়েরপুর- আব্দুল্লাপুর, পূর্ব অষ্টগ্রাম ও আদমপুর ইউনিয়ন। মিঠামইন উপজেলার মিঠামইন সদর, গোপদিঘী, ঢাকী, ঘাগড়া, কেওয়ারজোর, কাটখাল ও বৈরাটি ইউনিয়ন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল (সংশোধিত) অনুযায়ী- পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৯ ডিসেম্বর। এছাড়া মনোনয়ন পত্র বাছাই ১২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। আর নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com