সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

আগামীতে একটি ভালো নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
আগামীতে একটি ভালো নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাজ্য

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, আগামীতে বাংলাদেশে কী ধরনের নির্বাচন হবে তা অবশ্যই নির্ধারণ করবে এ দেশের জনগণ। বন্ধুরাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য প্রত্যাশা করে আগামীতে একটি ভালো নির্বাচন। যে নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক।

সোমবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার ডিকসন আরও বলেন, বন্ধুরাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশকে দেখতে চায় উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হতে জাতিসংঘ ২০২৬ সালের মধ্যে যে সময়সীমা বাংলাদেশকে বেঁধে দিয়েছে, তার জন্য হলেও গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি বলে মনে করেন তিনি।

বিকেলে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছুলে ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। ডিকসন স্মৃতিসৌধ ঘুরে দেখেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিক আল আহসান, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আবুল বাশার, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনসহ আরও অনেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com