মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে যারা প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করেন বা গুজব ছড়ান তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষা নিয়ে আমরা ইতিমধ্যে একটি পর্যালোচনা সভা করেছি। সভায় এসএসসি পরীক্ষার কোথায় কোনো ত্রুটিবিচ্যুতি হয়েছে কি না এবং কীভাবে তা আমরা মোকাবিলা করেছি, সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষা সারা দেশে সঠিকভাবে সম্পন্ন করতে চেষ্টা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে, তা-ও শুধরে নেয়ার চেষ্টা করা হবে। এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সাংবাদিক, অভিভাবক ও সব শিক্ষকের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

এ সময় চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহীউদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) হেলাল উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক অজয় ভৌমিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com