সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বর্তমানে ব্যবসায়ীদের হাওয়া ভবন যন্ত্রণায় ভুগতে হয় না: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
বর্তমানে ব্যবসায়ীদের হাওয়া ভবন যন্ত্রণায় ভুগতে হয় না: প্রধানমন্ত্রী

হাওয়া ভবনে এক ভাগ, উন্নয়ন ভবনে এক ভাগ, বর্তমানে এই যন্ত্রণায় ব্যবসায়ীদের ভুগতে হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবনে ভোগ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর ব্যবসায়ীরা, সে যে দলেরই হোক না কেন, যাতে ব্যবসাটা ‘ব্যবসায়ী’ হিসেবে করতে পারে সেই পরিবেশটা আমি সৃষ্টি করে দিয়েছি। এখানে কোনো হাওয়া ভবনও নেই, আর পিএমওতে (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) কোনো উন্নয়ন উইংও নেই। হাওয়া ভবনে এক ভাগ দিতে হবে, উন্নয়ন ভবনে এক ভাগ দিতে হবে বা অমুক জায়গায় দিতে হবে- এই যন্ত্রণায় আপনাদের ভুগতে হয় না এখন। এটা তো আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, সেই যন্ত্রণা থেকে সবাই মুক্ত আছেন।

সরকার প্রধান বলেন, এই ১৪ বছর একটানা ধারাবাহিকভাবে আপনারা লাভজনক ব্যবসা করে গেছেন। আমরা কিন্তু করোনার সময়ও মোকাবিলা করলাম। প্রণোদনা দিলাম, বিশেষ প্রণোদনা। আমার কাছে কেউ এসে দাবি করেনি, কেউ বলেনি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমার একটা টিম খুব ভালো কাজ করছিল- যে কোথায় কী করা যেতে পারে। অর্থনীতির চাকাটা চলমান রাখতে হবে। 

শেখ হাসিনা বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে ইন্ডাস্ট্রি বন্ধ, তাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ, সবকিছু। আমরা বলেছি, এখানে বন্ধ হতে দেব না। এখানে চালু রাখতে হবে। শ্রমিকদের বেতন, এই যে গার্মেন্টস, তার বেতন তো আমি দিয়ে দিলাম সব। প্রণোদনা প্যাকেজ করলাম, বিশেষ বরাদ্দ দেয়ার ব্যবস্থা করলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com