শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

ইটনায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী চৌধুরী কামরুল হাসান বিজয়ী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৯৫৯ বার পড়া হয়েছে

ইটনা প্রতিনিধি :

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী চৌধুরী কামরুল হাসান (নৌকা) বিজয়ী হয়েছেন। রোববার (২৪ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী অ্যাডভোকেট মো. খলিলুর রহমানকে ২৬ হাজার ৯৪৭ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীকে চৌধুরী কামরুল হাসান পেয়েছেন ৪৫ হাজার ২১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খলিলুর রহমান (আনারস) পেয়েছেন ১৮ হাজার ২৭০ ভোট।

রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৫০টি কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন শেষে কেন্দ্র থেকে এই ফলাফল পাওয়া যায়।

ইটনা উপজেলায় মোট ভোটার ১ লাখ ২২ হাজার ৩৫৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ২২৪ জন এবং মহিলা ভোটার ৬০ হাজার ১৩০ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com