মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

রংপুর সিটি নির্বাচন: ২৩ কেন্দ্রে এগিয়ে লাঙল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
রংপুর সিটি নির্বাচন: ২৩ কেন্দ্রে এগিয়ে লাঙল

ইভিএম-এ ধীরগতির ভোটগ্রহণের ফলে সন্ধ্যা ৭টার পরও কয়েকটি কেন্দ্রে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে এর মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হওয়া অন্তত ২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ফলাফলে দেখা গেছে, লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা অন্য প্রার্থীদের তুলনায় পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন।

২৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১৩ হাজার ৫৫৭ ভোট পেয়েছেন মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন পেয়েছেন ৩ হাজার ৯৩১ ভোট।

অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২ হাজার ৬৪ ভোট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com