মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সংগঠন গোছানোর বছর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে
সংগঠন গোছানোর বছর

করোনার সংকট মোকাবেলা, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব- সব মিলিয়ে অন্যতম চ্যালেঞ্জিং সময় পার করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতকিছুর পরেও ২০২২ সালটি ছিল শেখ হাসিনা সরকারের আরেকটি সাফল্যের বছর। বছরজুড়ে নানা উন্নয়ন কর্মকাণ্ডে সফল সূচনার পাশাপাশি ছিল বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং নতুন নতুন মাইলফলক ছোঁয়ার গল্প। যা বিশ্বের কাছে পরিচিত করেছে এক অন্যরকম বাংলাদেশকে। অন্যদিকে সাংগঠনিকভাবেও আওয়ামী লীগের ছিলো নানা তৎপরতা।

 

এক নজরে দেখে নেয়া যাক কেমন ছিল আওয়ামী লীগের গত এক বছরের রাজনৈতিক প্রেক্ষাপট

ঘর গোছাতে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম

বিদায়ী ২০২২ সালে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল রাজনীতি। বিএনপির তৎপরতা এবং আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও ঘর গোছাতেই বছর পার করেছে। বছরব্যাপী নানা সাংগঠনিক কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। দলকে উজ্জীবিত করতে মহানগর, জেলা, উপজেলা ও থানা-পর্যায়ের সম্মেলনের পাশাপাশি বছরের শেষ দিকে সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কয়েকটি জেলায় জনসমাবেশ করেছে ক্ষমতাসীনরা।

তৃণমূলকে সংগঠিত করতে মাঠে কেন্দ্রীয় নেতারা

বিগত দুই বছর করোনার কারণে কোনো ধরনের সম্মেলন বা সভা-সমাবেশ করতে পারেনি আওয়ামী লীগ। তবে চলতি বছরের শুরু থেকে করোনার প্রাদুর্ভাব কমতে থাকলে তৃণমূল গোছানোর দিকে মনোযোগ দেয় দলটি। এরই মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক প্রতিনিধিরা বিভিন্ন মহানগর জেলা ও উপজেলা পর্যায়ে সফর করে বেশ কিছু সম্মেলন, বর্ধিত সভা ও নতুন কমিটি ঘোষণা করেছে। এছাড়াও তৃণমূলকে আরও সুসংগঠিত করতে কেন্দ্রের সাথে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচি নিয়ে বছর ধরে ব্যস্ত সময় পার করেছে সংগঠনটি।

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে বিড়ম্বনা

বিভিন্ন পর্যায়ে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় চলতি বছর। এ নির্বাচনগুলোতে দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে অস্বস্তিতে পড়তে হয় আওয়ামী লীগকে। বিদ্রোহীদের দাপটে অনেক অঞ্চলে নৌকার ভরাডুবি ছিল রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

শুধু তাই নয়, স্থানীয় সরকারের একাধিক নির্বাচনে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন অনেক বিশ্লেষকরা। সব মিলিয়ে বছরের নানা সময় স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীনদেরও পড়তে হয় নানা বিড়ম্বনায়।

অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে কখনো কঠোর, কখনো শিথিল

২০২২ এর শুরু থেকেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, দলের মধ্যে কোন্দল সৃষ্টিকারী, হাইকমান্ডের নির্দেশনা না মানা এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। শৃঙ্খলা ফেরাতে দল থেকে নানা সময়ে বিতর্কিত অনেককেই বহিষ্কার করা হয়।

তবে, আগামী নির্বাচন সামনে রেখে সুর পাল্টাতে শুরু করেছে আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়া শতাধিক নেতাকর্মীকে ইতোমধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে দলটির পক্ষ থেকে।

একাধিক সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন আয়োজন

আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ বছরের শেষদিকে তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম একাধিক সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন আয়োজন করে। গত ২৫ নভেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হয়েছেন ডা. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব হয়েছেন ডা. কামরুল হাসান মিলন।

এরপর ২৬ নভেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মহিলা আওয়ামী লীগের সভাপতি করা হয় মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হন শবনম জাহান শিলা।

এছাড়া গত ১৫ ডিসেম্বর আওয়ামী লীগের আরেক সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হয়েছেন আলেয়া সারোয়ার ডেইজি এবং সাধারণ সম্পাদক হিসেবে শারমিন সুলতানা লিলির নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

এ দিকে গত ৬ ডিসেম্বর আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০ ডিসেম্বর রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনানের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, প্রতিটি সম্মেলনেই প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনকে সামনে রেখে নানা কর্মসূচি

২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে অঞ্চলভিত্তিক সমাবেশ শুরু করেছে আওয়ামী লীগ। গত ২৪ নভেম্বর যশোর, ৪ ডিসেম্বর চট্টগ্রাম ও ৭ ডিসেম্বর কক্সবাজারে মহাসমাবেশ করেছে দলটি। এছাড়া গত ১১ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ৫০ বছর উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশগুলোতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর সমাবেশে দলীয় প্রধানের সশরীরে উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। প্রতিটি সমাবেশে যেন তাই রূপ নিয়েছে জনসমুদ্রে। সমাবেশগুলো থেকে আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

১৯৪৯ সালের ২৩ থেকে ২৪ জুন ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেনে অনুষ্ঠিত ১ম সম্মেলনের পর থেকে নানা চরাই-উতরাই পেড়িয়ে আজকের অবস্থানে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর ২২তম জাতীয় কাউন্সিলের আয়োজন করে ঐতিহ্যবাহী সংগঠনটি। এর মাধ্যমে ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের ৭৩ বছরের রেকর্ড ভেঙ্গে হ্যাট্রিক করে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। অন্যান্য পদগুলোতে কিছু দায়িত্বে পরিবর্তন ছাড়া নতুন করে তেমন পরিবর্তন নেই।

সভাপতিমণ্ডলীর সদস্য পদে নির্বাচিতরা হলেন, বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আবদুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, শাজাহান খান এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাড. কামরুল ইসলাম এমপি, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিমিন হোসেন রিমি।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিতরা হলেন ড. হাছান মাহমুদ এমপি, মাহবুবউল আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ড. দীপু মনি এমপি।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে এইচ এন আশিকুর রহমান এমপি, অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক পদে ওয়াসিকা আয়শা খান এমপি, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে ড. শাম্মী আহমেদ, আইনবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক পদে ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ধর্মবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ড. আবদুস সোবহান গোলাপ এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক পদে জাহানারা বেগম নির্বাচিত হয়েছেন।

পাশাপাশি মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক পদে শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক পদে মো. সিদ্দিকুর রহমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে শ্রী অসীম কুমার উকিল এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক পদে ডা. রোকেয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিতরা হলেন আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী। এছাড়া দপ্তর উপসম্পাদক হয়েছেন সায়েম খান এবং যুব ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

প্রচার ও প্রকাশনা উপসম্পাদক, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক এই দুইটি পদ খালি রয়েছে। এ ছাড়া প্রেসিডিয়াম সভায় সদস্যদের নির্বাচিত করা হবে।

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন

উন্নয়নের মহাসড়কে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। নানা সংকটকে পাশ কাটিয়ে বছরব্যাপী একের পর এক প্রকল্পের উদ্বোধন দেশ-বিদেশে নানাভাবে আলোচিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ২০২২ এর জুনে পদ্মা বহুমুখী সেতু এবং ডিসেম্বরে মেট্রোরেলের আংশিক উদ্বোধন যা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।

এছাড়াও দ্রুতগতিতে এগিয়ে চলছে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজ। পাশাপাশি কক্সবাজারের মাতারবাড়ি এলাকায় হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর, বাঁশখালীতে হচ্ছে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামের আনোয়ারায় হচ্ছে বৃহৎ অর্থনীতিক অঞ্চল। একই সাথে এই বছরই সারাদেশ জুড়ে শত সেতু ও শত মহাসড়ক নির্মাণ কাজের ভিত্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্মার্ট বাংলাদেশ এর সূচনা

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ঘোষণায় স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারের ওপর জোর দেয়া হয়েছে। আর এই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২২তম জাতীয় সম্মেলনে তার ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি স্তম্ভের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। সরকার বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি জনশক্তিই হবে স্মার্ট; স্মার্ট সিটিজেন বা নাগরিক অর্থাৎ, আমাদের প্রতিটি নাগরিক হবে প্রযুক্তি ব্যবহারে দক্ষ। সবাই অনলাইনে সবকিছু করতে শিখবে, অর্থনীতি হবে ই-অর্থনীতি, যেখানে সম্পূর্ণ অর্থ ব্যবস্থাপনা ডিজিটাল ডিভাইসে করা হবে। তিনি উল্লেখ করেন, ‘আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান’ সবই হবে ই-গভর্নেন্সের মাধ্যমে। ই-শিক্ষা, এবং ই-স্বাস্থ্য সহ সবকিছুতে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হবে। তারা ২০৪১ সালের মধ্যে এটি করতে সক্ষম হবে এমনটা মাথায় রেখেই কাজ চলিয়ে যাচ্ছে।

স্মার্ট বাংলাদেশ গড়ার এই নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম, তারাই এর সৈনিক। তরুণ সমাজ যত বেশি এই ডিজিটাল ডিভাইসগুরো ব্যবহার করতে শিখবে, তত দ্রুত তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন বিষয়ে তরুণদের প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ২০২১ সালের সৈনিক হিসেবে (তরুণদের) স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

ইতোমধ্যেই স্মার্ট বাংলাদেশ– ২০৪১ এর বাস্তবায়নে ১৪টি কর্ম পরিকল্পনাও ঘোষিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের মতো এখানেই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবহন ইত্যাদি সেক্টরকে কেন্দ্র করেই সাজানো হয়েছে এই পরিকল্পনা।

সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে উন্নয়নশীল ও সাফল্যমণ্ডিত বছর হিসেবে এই বছরকে বিবেচনা করা যায়। একটি সফল অধ্যায়ের পরিসমাপ্তি আরও সাফল্যময় ভবিষ্যতের জন্যে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com