কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের আদমপুরে শিক্ষা পদক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আদমপুর ইউনিয়নের কৈরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বুধবার (৮ জানুয়ারি) মেইটশীপ টেন ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অষ্টগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি প্রশিক্ষক মোহাম্মদ মোজাম্মেল, মেইটশীপ টেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. নাদির হোসাইন প্রমুখসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নের ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।