মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ছাত্রলীগের ২১ নেতাকর্মী বহিষ্কার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে
ছাত্রলীগের ২১ নেতাকর্মী বহিষ্কার

সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

রোববার বিকালে সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যাদের বহিষ্কার করা তারা হলেন- নাজমুল হাসান রুপু (সাবেক মানবসম্পদ বিষয়ক উপ-সম্পাদক (ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ), তানজীর আরাফাত তুষার (যুগ্ম-সাধারণ সম্পাদক, কবি জসিম উদদীন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), আসাদুল্লাহ আসাদ (সমাজসেবা সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মাহিদুর রহমান বাঁধন (পরিবেশ বিষয়ক সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), রিয়াজ আহমেদ পলক (গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), জিহাদুল ইসলাম (উপ-দপ্তর সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), আল কাওসার (অর্থবিষয়ক উপ-সম্পাদক, ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), শাওন চৌধুরী (গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ফাহিম তাজওয়ার জয় (সদস্য, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাজিদ আহমেদ (সদস্য, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), রাহুল রায় (কর্মী, জগন্নাথ হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. তারেক (কর্মী, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ফজলে নাবিদ সাকিল (কর্মী, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. রাহাত রহমান (কর্মী, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাদিক আহাম্মদ (কর্মী, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অসিত পাল (পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা), মারুফ ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা), শাহ আলম রাতুল (সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), নূর মোহাম্মদ নাবিল (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), কামরান সিদ্দিক রাশেদ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) এবং রাকিবুল ইসলাম রাকিব (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা)।

একই সঙ্গে ছাত্রলীগের সব সাংগঠনিক ইউনিটকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা, গঠনতান্ত্রিক আদর্শিক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখা ও স্মার্ট ক্যাম্পাসের উপযোগী স্মার্ট ছাত্ররাজনীতি বিনির্মাণে সচেষ্ট থাকার নির্দেশনা দেয়া হয় বিজ্ঞপ্তিতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com