মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

মাধ্যমিকে অনলাইনে ভর্তির সময় বাড়লো

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
মাধ্যমিকে অনলাইনে ভর্তির সময় বাড়লো

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ২০২২-২০২৩ অর্থবছরে অনলাইনে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বৃহস্পতিবার দেশের সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

অফিস আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২৩ অর্থবছরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি অথবা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে হবে। এ জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সময় বাড়ানো হলো।

আদেশে আরও জানানো হয়, ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীকে http:/www.eservice.pmeat.gov.bd/admission লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত সিস্টেমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে সহায়তা দিয়ে থাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com