মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

আত্মসমর্পণ করতে আদালতে বিএনপি নেতা ইশরাক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে
আত্মসমর্পণ করতে আদালতে বিএনপি নেতা ইশরাক

রাজধানীর যাত্রাবাড়ী থানায় পুলিশের করা নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে আদালতে গেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইশরাক হোসেন।

সোমবার বিকেলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হন তিনি।

ইশরাক হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন আহমেদ চৌধুরী জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মুখ্য মহানগর হাকিম মো. আসাদুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে অন্তবর্তীকালীন জামিনের আবেদন করবেন ইশরাক হোসেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৬ সপ্তাহের আগাম জামিন শেষে নিম্ন আদালতে ‘বেইল বন্ড’ দাখিল করবেন। সেইসাথে আত্মসমর্পণ করে অন্তবর্তীকালীন জামিনের আবেদন করবেন তিনি।

১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির সমাবেশের পরের দিন যাত্রাবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। সেই মামলায় ১ নং আসামি করা হয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে।

এ মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নবীউল্লাহ নবী, ছাত্রদলের দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার, বিএনপি নেতা মো. জামসেদুল আলম শ্যামল, যুগ্ম- আহ্বায়ক মো. জাকির হোসেন জিকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রাইসুল হাসান হবি, বিএনপি নেতা শুভ হাসান বাবু ও মো. কাউসার খানসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। সেইসাথে অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, পুলিশের রেইড চলাকালে আসামিরা বেআইনিভাবে জমায়েত হয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাজে বাধা দেয়। হত্যার উদ্দেশ্যে পুলিশকে মারধর করে জখম করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com