মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২ বার পড়া হয়েছে
টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে অ্যান্ডারসন

বয়স ৪০ পেরিয়েছে। তবে এখনও ভাটা পড়েনি জেমস অ্যান্ডারসনের পারফরম্যান্সে। তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ইংল্যান্ডের টেস্ট দলে দাপটের সঙ্গেই টিকে রয়েছেন ডানহাতি এই পেসার। সাম্প্রতিক সময়ের ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন অ্যান্ডারসন। প্যাট কামিন্সের ৪ বছরের রাজত্ব থামিয়ে আইসিসির টেস্ট বোলারদের র্যাংঙ্কিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। বুধবার র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

ইংল্যান্ডের জার্সিতে ১৭৮ টেস্টে ৬৮২ উইকেট অ্যান্ডারসনের। সাদা পোশাকের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারি পেসার তিনি। ৮০০ উইকেট নিয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক লঙ্কানদের সাবেক স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে তার পরের স্থানে আছেন প্রয়াত অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন।

৮৬৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষের অ্যান্ডারসনের পরে দুইয়ে উঠে এসেছেন রবীচন্দ্রন আশ্বিন। ভারতীয় অফস্পিনারের রেটিং পয়েন্ট ৮৬৪। অলরাউন্ডারদের র্যাংঙ্কিয়ে শীর্ষ আরও মজবুত করেছেন রবীন্দ্র জাদেজা। তার সতীর্থ আশ্বিন রয়েছেন দুইয়ে। তালিকায় দুই ধাপ এগিয়ে পাঁচে এসেছেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন তিনে। ব্যাটারদের র্যাংঙ্কিয়ে শীর্ষ দশে আসেনি পরিবর্তন। এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা টম ব্লান্ডেল এখন ১১তম স্থানে। ১৩৮ রানের ইনিংস খেলে ৪ ধাপ এগিয়েছেন। ডেভন কনওয়ে ৫ ধাপ এগিয়ে ১৭তে। নিউজিল্যান্ডের এ দুই ব্যাটারেরই এটি ক্যারিয়ারসেরা অবস্থান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com