মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

সৌরভ গাঙ্গুলী এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
সৌরভ গাঙ্গুলী এখন ঢাকায়

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করতে ‘প্রিন্স অব কলকাতা’ সৌরভ গাঙ্গুলী এখন ঢাকায়। বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী সকালেই ঢাকায় নামার কথা ছিল তার। ফ্লাইট জটিলতায় দেরি হয়েছে।

সৌরভ গাঙ্গুলি বিকেল পৌনে ৪টায় মেয়র কাপ উদ্বোধনের ভেন্যু হোটেল ওয়েস্টিনে প্রবেশ করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার।

আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপ। এই টুর্নামেন্টে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়েরা অংশ নেবেন ক্রিকেট, ফুটবল ও ভলিবলে। সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে প্রতিযোগিতার বড় চমক বলেই দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী সঙ্গে ঢাকায় এসেছেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলী। তবে দুদিনের ঝাটিকা সফরে শেষে শুক্রবার রাতেই কলকাতায় ফিরে যাবেন সৌরভ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com