মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বুয়েটে ভর্তির আবেদন ১ মার্চ থেকে, পরীক্ষা ২ ধাপে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
বুয়েটে ভর্তির আবেদন ১ মার্চ থেকে, পরীক্ষা ২ ধাপে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আগামী ১ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১২ মার্চ বিকেল তিনটা পর্যন্ত। এবারও পরীক্ষা হবে দুই ধাপে। প্রথম ধাপ হবে প্রাথমিক বাছাই। এখানে উত্তীর্ণরা অংশ নেবেন দ্বিতীয় ধাপ চূড়ান্ত ভর্তি পরীক্ষায়।

জানা গেছে, মোবাইলফোন বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেয়া যাবে ১৩ মার্চ বেলা ৩টা পর্যন্ত।

আগামী ২০ মে বুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্ব ও ১০ জুন চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, দুই পালায় (সকাল ১০টা ও বিকেল তিনটা) পরীক্ষায় অংশ নিতে পারবেন ১৮ হাজার শিক্ষার্থী। উত্তীর্ণ ১ হাজার ৩০৯ শিক্ষার্থী (৪টি সংরক্ষিত আসনসহ) বুয়েটে ভর্তির সুযোগ পাবেন।

বুয়েটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ভর্তি নির্দেশিকায় এসব তথ্য জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষাবিষয়ক বিস্তারিত তথ্য বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার তারিখ

ভর্তি পরীক্ষার প্রসপেক্টাস অনুসারে প্রাথমিক বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে আগামী ২০ মে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় এক ঘণ্টা। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টায় শুরু হবে।

প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেয়া হবে।

২৭ মে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। পরে ১০ জুন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মূল ভর্তি পরীক্ষার মধ্যে থাকবে-সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউল-এ এর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা। বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মডিউল-বি এর ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষা। এরপর আগামী ২৬ জুন নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

আবেদন ফি

‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) আবেদনের জন্য প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা বাবদ ১ হাজার টাকা এবং ‘খ’ গ্রুপের (প্রকৌশল ও বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগে) জন্য ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com