মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

টি-টোয়েন্টি দলে নতুন তিন মুখ, ফিরলেন শামীম-রনি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি দলে নতুন তিন মুখ, ফিরলেন শামীম-রনি

আগামী ৯ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়, পেসার রেজাউর রহমান রাজা ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। এছাড়া লম্বা সময় পর দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী এবং রনি তালুকদার।

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে সাত বছর পর বাংলাদেশ দলে ফিরলেন রনি তালুকদার। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ৪২৫ রান করেন এই ওপেনার। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ১২৯ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন বিপিএলে। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন রনি। আর কোনো ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

তার সঙ্গে ফিরেছেন শামীম পাটোয়ারীও। ২০২১ সালে ১০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা শামীম সবশেষ ওই বছরের নভেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে শেষবার বাংলাদেশের হয়ে মাঠে নামেন। এবার বিপিএলেও ১৩৫.৬৫ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেছেন তিনি।

এছাড়া প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া তৌহিদ হৃদয় আছেন টি-২০ দলেও। পেসার রেজাউর রহমান রাজা এবং স্পিনার তানভীর আহমেদকে একেবারেই নতুন করে নেওয়া হয়েছে টি-২০ দলে। রেজাউরকে এর আগে টেস্ট দলে রাখা হলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

এদিকে, নতুন খেলোয়ারদের দলে জায়গা দিতে বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম এবং ইবাদত হোসেন চৌধুরী।

চট্টগ্রামে ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ মিরপুরে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভীর ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com