মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

মিরাজ ঘূর্ণিতে ১১৭ রানে অলআউট ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
মিরাজ ঘূর্ণিতে ১১৭ রানে অলআউট ইংল্যান্ড

টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে এই সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পায় টাইগাররা। এবার মিরপুরে মিরাজের ঘূর্ণিতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৮ রান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান করেছে জস বাটলারের ইংল্যান্ড। বোলিংয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন টাইগার অলরাউন্ডার মিরাজ। সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট। বাকি দুটো হয়েছে রানআউট।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস ভাগ্যটা ছিল বাংলাদেশের। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ইংলিশরা। শুরুতেই আঘাত হানে তাসকিন। ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে তাসকিনের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দেন মালান। ৮ বলে তিনি করেন ৫ রান। বল হাতে দ্বিতীয় আঘাতটা হানেন সাকিব আল হাসান। ওপেনার ফিল সল্টকে ফেরান বাংলাদেশ অধিনায়ক। নিজের বলে সাকিব নিজেই লুফে নেন ক্যাচ। ১৯ বলে তিন চার ও এক ছক্কায় ২৫ রান করে ফেরেন সল্ট।

এরপর দলীয় ৫৫ রানের মাথায় জস বাটলারকে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। ইয়র্কার লেন্থের বলে বোল্ড হয়ে যান ইংলিশ অধিনায়ক। ৬ বলে মাত্র ৪ রান করেন বাটলার। দলীয় স্কোরে মাত্র ২ রান যোগ হতেই আবারও টাইগার শিবিরে উল্লাস। এবার বল হাতে চমক দেখান দলে ফেরা স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে বদলি খেলোয়াড় শামীম হাসানের তালুবন্দি হন মঈন আলী। ১৭ বলে এক চার ও ছক্কায় ১৫ রান করেন তিনি।

১৫তম ওভারে জোড়া আঘাত মেহেদী হাসান মিরাজের। বিদায় নেন স্যাম কুরান (১২) ও ক্রিস ওকস (০)। দুজনই মিরাজের বলে হন স্টাম্পড। ১৪.৪ ওভারে ৯১ রানে ৬ উইকেট পতন ইংল্যান্ডের।

দলীয় ১০০ রানের মাথায় সপ্তম উইকেট হারায় ইংল্যান্ড। ১০ বলে ৩ রান করা ক্রিস জর্ডানকে রনি তালুকদারের ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ। ৪ ওভারে ১২ রানে চার উইকেট নিলেন মিরাজ। যা তার টি টোয়েন্টির ক্যারিয়ার সেরা বোলিং। আগেরটি ছিল ১৭ রানে তিন উইকেট।

টেল এন্ডাররা চমক দেখাতে পারেনি। ২৮ বলে সর্বোচ্চ ২৮ রান করা বেন ডাকেটকে ফেরান মোস্তাফিজুর রহমান। অভিষিক্ত রেহান আহমেদ ১১ বলে ১১ রান করে হয়ে যান রান আউট। শেষ বলে রান আউট হন জফরা আর্চার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com