বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

কি‌শোরগ‌ঞ্জের চার উপ‌জেলাকে ভূ‌মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

কি‌শোরগ‌ঞ্জে চার‌ উপ‌জেলা‌কে ভূ‌মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হ‌য়ে‌ছে। এ নি‌য়ে জেলার মোট ১৩ উপ‌জেলার ম‌ধ্যে চারটি উপজেলাকে ভূ‌মিহীন ও গৃহহীনমুক্ত হ‌লো।

বুধবার (২২ মার্চ) সকা‌লে সদর উপ‌জেলা প‌রিষ‌দের সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃ‌তি মিলনায়ত‌নে আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ভার্চুয়া‌লি সংযুক্ত হ‌য়ে সরকা‌রের আশ্রয়ণ প্রক‌ল্পের আওতায় চতুর্থ পর্যা‌য়ে দ‌রিদ্রদের ম‌ধ্যে জ‌মিসহ ৩২৬‌টি নতুন ঘর হস্তান্তর করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প‌ক্ষে উপকা‌ভোগী‌দের কা‌ছে নতুন ঘরের জ‌মির দ‌লিল, নামজা‌রি এবং সনদ হস্তান্তর করেন কি‌শোরগ‌ঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। জেলার কি‌শোরগঞ্জ সদর, ভৈরব, পাকু‌ন্দিয়া ও অষ্টগ্রাম উপ‌জেলা‌কে ভূ‌মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হ‌চ্ছে। এর আগে ক‌টিয়াদী উপ‌জেলা‌কে ভূ‌মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়ে‌ছিল।
কি‌শোরগ‌ঞ্জের চার উপ‌জেলাকে ভূ‌মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা
কি‌শোরগ‌ঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম‌্যান আবদুস সাত্তার, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান মোছা: মাছুমা আক্তার, সদর থানার ওসি মোহাম্মদ দাউদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  
কিশোরগঞ্জ জেলায় ১৩টি উপ‌জেলায় চতুর্থ পর্যা‌য়ে বরাদ্দকৃত ৫৬৩‌টি ঘ‌রের ম‌ধ্যে ৩২৬টির কাজ শেষ হওয়ায় এগু‌লো হস্তান্তর করা হয়েছে। এর ম‌ধ্যে র‌য়ে‌ছে, কি‌শোরগঞ্জ সদ‌রে ১৭‌টি, ক‌রিমগ‌ঞ্জে ৪১, নিকলী‌তে ৬, পাকু‌ন্দিয়ায় ২২, অষ্টগ্রা‌মে ৩৩, হোসেনপু‌রে ১১, কু‌লিয়ারচ‌রে ১৬, ভৈর‌বে ৪৩, বা‌জিতপু‌রে ১৪, ক‌টিয়াদী‌তে ১৩, তাড়াইলে ১২, মিঠামইনে ৮০ ও ইটনা উপ‌জেলায় দেয়া হ‌য়ে‌ছে ১৮‌টি নতুন ঘর।

এ পর্যন্ত জেলায় ২ হাজার ৭৫৮‌টি ভূ‌মিহীন ও গৃহহীন প‌রিবা‌রের ম‌ধ্যে আশ্রয়ণ-২ প্রক‌ল্পের আওতায় প্রথম পর্যা‌য়ে ৬১৬‌টি, দ্বিতীয় পর্যা‌য়ে ৬৩১‌টি ও তৃতীয় পর্যা‌য়ে ৬৭৩‌টিসহ মোট ১ হাজার ৯২০‌টি প‌রিবার‌কে পুনর্বাসন করা হ‌য়ে‌ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com