সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
  • ৬৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হাসিম (৪২) টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের ৬৮২ নম্বর শেডের পীর মোহাম্মদের ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কয়েকটি ডাকাতদল রয়েছে। এসব ডাকাতদলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। মাঝে মধ্যে বিবাদমান এসব ডাকাতদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতো।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের বাড়ির সামনে স্থানীয়দের সঙ্গে কথা বলছিল মোহাম্মদ হাসিম। এসময় প্রতিপক্ষের ১০ থেকে ১২ জনের একটি দল এসে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছুঁড়তে থাকে। গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে ক্যাম্পের ভেতরে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিমকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, নিহত হাসিম একজন চিহ্নিত ডাকাত। তার নামে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com