মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

২০৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
২০৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

বৃষ্টির কারণে দুই দফায় পিছিয়ে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪০ মিনিট পর। ১৭ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাস আইরিশদের উপর তাণ্ডব চালান। ফলে উদ্বোধনী জুটিতে ওঠে ১২৪ রান। ওই জুটির উপর ভিত্তি করে নির্ধারিত ১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০২।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে তাণ্ডব চালান রনি ও লিটন। দুইজন ওপেনিংয়ে তোলেন ১২৪ রান। ২৩ বলে ৪৪ রানে ফিরলে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরির সুযোগ মিস করেন রনি তালুকদার। এর আগেই অবশ্য বাংলাদেশিদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। ১৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মোহাম্মদ আশরাফুল।

হাফ সেঞ্চুরির পর টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে ছিলেন লিটন দাস। সেটা অবশ্য হয়নি। ৪১ বলে ৮৩ রানে ফেরেন তিনি। ২০২.৪৩ স্ট্রাইক রেটের ইনিংসে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কা হাঁকান।

লিটনের বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান ২৯ বলে তোলেন ৩১ রান। হৃদয় ১৩ বলে ২৪ রানে ফিরলে ভাঙে এই জুটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com