মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

সাকিব-লিটনকে রেখে টেস্ট দল ঘোষণা, ফিরলেন মোমিনুল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
সাকিব-লিটনকে রেখে টেস্ট দল ঘোষণা, ফিরলেন মোমিনুল

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে সাফল্যের পর এখন টেস্টে চোখ বাংলাদেশের। আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরের একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। সে ম্যাচের জন্য অবশেষে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং লিটন দাস দুজনই এবারের আইপিএলে দল পেয়েছেন, তাদের খেলার কথা কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেজন্য টেস্ট চুক্তির বাইরে থাকা পেসার মোস্তাফিজুর রহমান দল আইপিএলে যাওয়ার অনাপত্তিপত্র (এনওসি) পেলেও সাকিব এবং লিটনকে ছুটি দেয়নি বিসিবি।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে রাখা হয়েছে তাদের দুজনকেই। ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দলে থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে ডাক পাননি স্পিনার নাসুম আহমেদ, উইকেটকিপার নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বি। দলে প্রবেশ করেছেন ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলাম।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও মাহমুদুল হাসান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com