মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

তাইজুল-মিরাজ ঘূর্ণিতে স্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
তাইজুল-মিরাজ ঘূর্ণিতে স্বস্তিতে বাংলাদেশ

বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর এবং কার্টিস ক্যাম্ফারের ৭৪ রানের জুটি ভাঙ্গার পর তাদের ব্যাটিংয়ে ধস নেমেছে। ৯২ বলে ৫০ করা টেক্টরকে বোল্ড করে এই জুটি ভাঙেন মিরাজ। এরপর হঠাৎ ধস নামে আইরিশ ব্যাটিং লাইনআপে।

পিটার মুরকে ফিরিয়ে দ্বিতীয় শিকার ধরেন তাইজুল। মিড অফে সহজ ক্যাচ নেন তামিম ইকবাল। ফিরতি ওভারে এসে ক্যাম্ফারকে (৩৪) লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই অভিজ্ঞ স্পিনার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ক্যাম্ফার। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইরিশদের সংগ্রহ ৬ উইকেটে ১২৪ রান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শরীফুল ইসলাম আর খালেদ আহমেদকে দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে ব্রেক থ্রু দেন শরীফুল। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মারে কামিন্স (৫)। ১১ রানে ভাঙে আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। ১০ম ওভারে শিকার ধরেন এবাদত।

এই পেসারের বলে স্লিপে দুইবারের চেষ্টায় জেমস ম্যাককলামের (১৫) ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ২৭ রানে নেই ২ উইকেট। পরের ওভারেই আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন নাচক হলে রিভিউ নেয় বাংলাদেশ। আল্ট্রাএজে দেখা যায় বল ব্যাটে লাগেনি। বাংলাদেশের তৃতীয় সাফল্য আসে তাইজুলের ঘূর্ণিতে। লেগ বিফোর হয়ে ফিরেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি (১৬)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com