শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

শেষ হলো বিএনপির ৬ ঘণ্টার অনশন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৪৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

পানি পানের মধ্য দিয়ে শেষ হলো বিএনপির ছয় ঘণ্টার গণঅনশন। রোববার সকাল সাড়ে ১০টায় গণঅনশন শুরু করে বিএনপি। এরপর বিকেলে ৪টা ৩৮ মিনিটে পানি পান করে তাদের অনশন ভঙ্গ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ বিএনপি নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলটির পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅনশন শুরু করে বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনশনে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, হাফিজ উদ্দিন আহমেদ, উপদেষ্টা পরিষদের আব্দুস সালাম, আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. আব্দুল আউয়াল খান, আব্দুস সালাম আজাদ, যুবদল সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেন, ওলামাদলের সভাপতি মাওলানা নেসারুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদল সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আসম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান বীরপ্রতীক, মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ২০ দলীয় জোটের মধ্যে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, লিটা রহমান, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা মোহাম্মদ ইসহাক, আহমেদ আব্দুল কাদের, নূর হোসেন কাসেমী, সাইফুদ্দিন মনি, জুলফিকার আলী বুলবুল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com