শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তারেক কিভাবে নির্বাচনী কার্যক্রম করে খতিয়ে দেখুন: ইসিকে কাদের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৬১৬ বার পড়া হয়েছে

 

পলাতক আসামী হয়েও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের।

আজ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তারেকের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া কতটা সংগতিপূর্ণ সেটা আপনারা (নির্বাচন কমিশন) খতিয়ে দেখবেন আশাকরি।

সেতুমন্ত্রী বলেন, তারেক রহমান একজন পলাতক  এবং দুইটি মামলার দণ্ডিত অপরাধী। তিনি  অন্য একটি দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। তারেক নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা বিবেচনার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ রইল।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  এ কারনেই  ওবায়দুল কাদের এসব কথা বলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "তারেক কিভাবে নির্বাচনী কার্যক্রম করে খতিয়ে দেখুন: ইসিকে কাদের"

  1. wow they finally did that too bee ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com