ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২২-২৩ এর আওতায় সদর উপজেলায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে উদ্বোধন হলো মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হওয়া এই প্রশিক্ষণে ৫টি বিদ্যালয়ের ও ৩ টি ক্লাব হতে ৪৫ জন ক্রিকেটার কে প্রশিক্ষণার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সকাল সাড়ে ১০ টায় জেলার ৫ স্কুল এবং ৩টি ক্লাব হতে ৪৫ জনকে বাছাই করা হয়।
মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র অনুপস্থিতিতে প্রধান অতিথির আসন গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইদুল হক শেখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান সজল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম নূরল ইসলাম খান শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চ শিক্ষক এম আব্দুল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রিপেল হাসান ও ক্রীড়া সংগঠক মোঃ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন কিশোরগঞ্জ সহকারী জেলা ক্রিকেট কোচ কমল গোস্বামী।