মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়

ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) যোগ দিতে বৃস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।

ইন্ডিয়া ফাউন্ডেশন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আযয়োজন করছে এই সম্মেলনটি। ‘শান্তি, সমৃদ্ধি ও স্থিতিস্থাপক ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সম্মেলনে অন্তত ২৫টি দেশের উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি অংশ নেবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com