মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

এসএসসি-সমমানের স্থগিত পরীক্ষা ২৭ ও ২৮ মে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
এসএসসি-সমমানের স্থগিত পরীক্ষা ২৭ ও ২৮ মে

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত রাখা এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ মে) আন্তঃবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ মে চট্টগ্রাম, যশোর, কুমিল্লা ও বরিশাল শিক্ষাবোর্ডের পদার্থ, ফিন্যান্স ও ব্যাংকিং এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৮ মে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষাবোর্ডের গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), সংস্কৃত, আরবি, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) বিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, শনিবার (১৩ মে) এক অফিস আদেশে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের রোব ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে সমন্বয় কমিটি রোববার (১৪ মে) সব বোর্ডের সোমবারের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com