মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল

এশিয়া কাপের সূচি এখনও নিশ্চিত নয়। পাকিস্তানের মাটিতে আয়োজনের কথা থাকলেও ভারতের আপত্তিতে সেটা আর হচ্ছে না। নিরপেক্ষ ভেন্যুতে খেলা নিয়ে চলছে আলোচনা। যদিও দুই দেশে খেলার একটি হাইব্রিড মডেল প্রস্তাব করে রেখেছে পাকিস্তান। সেটাও আলোর মুখ দেখছে না বলেই মনে হচ্ছে। এশিয়া কাপ যখন বা যেখানেই আয়োজন হোক এই টুর্নামেন্ট শেষে ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আগামী অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। মূলত বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করে নিউজিল্যান্ড।

এ উপলক্ষে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দল এখন সিলেটে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতোই কোনো সিরিজের আগে সে দেশে নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি দল পাঠায় নিউজিল্যান্ড। সে লক্ষ্যেই কিউইদের প্রতিনিধি দলটি বুধবার সিলেটের নিরাপত্তা আর মাঠের সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি ঘুরে ঘুরে দেখেন।

সামনে ব্যস্ত সূচি পার করবে বাংলাদেশ দল। জুলাইয়ে আফগানিস্তান সিরিজের পরপরই এশিয়া কাপ। এরপর বিশ্বকাপের মঞ্চে পাঁ রাখার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের বেশ কয়েকটি ম্যাচ ভারতের গোয়াহাটিতে হওয়ার কথা রয়েছে। সেখানকার কন্ডিশন অনেকটা সিলেটের মতো। এ কারণেই সিলেটে ম্যাচ আয়োজন করে এক ঢিলে দুই পাখি মারতে চায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের সূচি এখনও প্রকাশ করেনি বাংলাদেশ। শিগগিরই কিউইদের বিপক্ষে সিরিজের ভেন্যু এবং সূচি প্রকাশ করবে বিসিবি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com