মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

গ্রীষ্মকালীন ছুটি বাতিল, নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
গ্রীষ্মকালীন ছুটি বাতিল, নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা

স্কুল, কলেজ ও মাদরাসায় নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভা শেষে তিনি এ সিদ্ধান্তের এ কথা জানান।

দীপু মনি বলেন, আমাদের জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে হবে। এজন্য আমাদের নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষাগুলো শেষ করতে হবে।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সাথে সমন্বয় করারও সিদ্ধান্ত হয়। গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ এবং আশুরা উপলক্ষে ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সূচি ছিল।

শিক্ষামন্ত্রী বলেন, গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ডিসেম্বরে শীতকালীন ছুটির সাথে তা সমন্বয় করে বাড়িয়ে দেওয়া হবে। এখন ক্লাস চলবে যাতে নভেম্বরের মধ্যে পরীক্ষা সব শেষ করতে পারি।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার হিজরি নববর্ষের ছুটি থাকবে। আর রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com